calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস আন্তঃলেনদেন: গভর্নর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

২০২৭ সালের জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস আন্তঃলেনদেন: গভর্নর

স্বচ্ছতা ও দুর্নীতি কমাতে আইআইএসপি প্ল্যাটফর্ম চালু করবে বাংলাদেশ ব্যাংক

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৬:২৭
history আপডেট: ১০ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ঘোষণা করেছেন যে, ২০২৭ সালের জুলাই মাস থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বিমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসহ সব সংস্থার মধ্যে ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থা কার্যকর হলে নগদ টাকা উত্তোলনের (ক্যাশ আউট) প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা জানান।

গভর্নর বলেন, লেনদেনে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। আর এ জন্য আন্তঃলেনদেন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামীতে এই ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এটি চালু হলে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

মোজোলুপের সঙ্গে চুক্তি, প্ল্যাটফর্মের নাম ঘোষণা

আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।

নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, "এই চুক্তির আওতায় মোজোলুপের এই প্ল্যাটফর্মটির নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।"