calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ধোনি-দ্রাবিড়কে ছাড়িয়ে সালমান আগার বিশ্ব রেকর্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ধোনি-দ্রাবিড়কে ছাড়িয়ে সালমান আগার বিশ্ব রেকর্ড

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানি অধিনায়ক

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ • দুপুর ০২:৩৫
history আপডেট: ১০ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

চলতি পঞ্জিকাবর্ষে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যা বিশ্বের যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৪৫ ম্যাচ খেলে পরের অবস্থানে আছে। এর মধ্যে, পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আগা তাঁর দলের খেলা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই অংশগ্রহণ করেছেন।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি ছিল সালমানের এই বছরের ৫৪তম আন্তর্জাতিক ম্যাচ। বাবর আজমের দারুণ ব্যাটিং নৈপুণ্য ও উসমানের হ্যাটট্রিকের কল্যাণে পাকিস্তান ম্যাচটি জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছে।

এই ম্যাচ খেলার মাধ্যমেই সালমান আগা এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি ৫৩ ম্যাচ খেলে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) এবং মহেন্দ্র সিং ধোনি (২০০৭)—কে পেছনে ফেলেছেন।

উল্লেখ্য, এক বছরে প্রথমবার ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার ১৯৯৭ সালে। এই দশকে সালমানের আগে পঞ্চাশ বা তার বেশি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে ড্যারিল মিচেলের, যিনি ২০২৩ সালে ৫১টি ম্যাচ খেলেছিলেন।

ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, সালমানের এই অসাধারণ রেকর্ড পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে। বছরের প্রতিটি ম্যাচে অংশ নেওয়া কেবল চ্যালেঞ্জিংই নয়, বরং মানসিক ও শারীরিক দিক থেকেও অত্যন্ত কঠিন। সালমান সেই অসম্ভবকে সম্ভব করেছেন। তাঁর এই অর্জন পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।