calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / পঞ্চগড়বাসীর জন্য 'দুটি সুখবর' দিলেন এনসিপি নেতা সারজিস আলম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

পঞ্চগড়বাসীর জন্য 'দুটি সুখবর' দিলেন এনসিপি নেতা সারজিস আলম

অডিটরিয়াম পুনঃনির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে মোট ৮ কোটি টাকার বাজেট আসছে

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ • দুপুর ০১:১৬
history আপডেট: ১০ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬৮ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য 'দুটি গুরুত্বপূর্ণ সুখবর' ঘোষণা করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সুখবর দেন। সারজিস আলম তাঁর পোস্টে উল্লেখ করেন:

  • ১. সরকারি অডিটরিয়াম: এনসিপির সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ 'পঞ্চগড় সরকারি অডিটরিয়াম' পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে চলেছে।

  • ২. জলাবদ্ধতা নিরসন: তাঁদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

বেলা ১১টা ৪৪ মিনিটে দেওয়া সারজিসের এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি মুহুর্মুহু কমেন্ট, রিঅ্যাকশন এবং শত শত শেয়ারে ভরে যায়। এই দুইটি উন্নয়নমূলক কাজের বাজেট বরাদ্দকে পঞ্চগড়বাসী ইতিবাচকভাবে দেখছে।