calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তানের বাবর এবার ভারতের পাঠ্যবইয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বাবর এবার ভারতের পাঠ্যবইয়ে

নিজের দেশের পাঠ্যবইয়ে তার কভার ড্রাইভের ছবি এসেছিল আগেই। তবে এবারের ব্যাপারটি বেশ কৌতূহলপূর্ণ। কারণ, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ছবি এবার জায়গা পেয়েছে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ভারতের পাঠ্যবইয়ে। দু’দেশের মধ্যে কূটনৈতিক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৫:৫৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশনের (আইসিএসই) অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পাকিস্তানের এই ওপেনারের ছবি দেখা গেছে। পাঠ্যবইয়ের স্পোর্টস অধ্যায়ে বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে দুটি কলাম রয়েছে। ‘এ’ কলামে রয়েছে এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, বিরাট কোহলি, এম এস ধোনি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারদের নাম। আর ‘বি’ কলামে আছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই কলামে ‘ববি’ ডাকনামে শোভা পেয়েছে বাবরের ছবি।

পাঠ্যবইয়ে ক্রিকেটারদের ডাকনামের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে, ক্রিকেট ভারতে সবচেয়ে প্রিয় খেলা এবং ক্রিকেটাররা সেলিব্রিটি। আপনি কি আপনার প্রিয় ক্রিকেটারদের ডাকনাম জানেন?

এদিকে বাবরের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামে এক ব্যক্তি এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ভারতে অষ্টম শ্রেণির আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর।

পাকিস্তান অধিনায়ক সম্প্রতি তিনটি ফরম্যাটেই তার পারফরম্যান্সের জন্য আইসিসি ২০২২ সালের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফিতে ভূষিত হয়েছেন। এছাড়া গত বছর বাবরের বিখ্যাত কভার ড্রাইভের একটি প্রশ্নও পাকিস্তানের গ্রেড-৯ পদার্থবিদ্যার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

গত বছর ৪৪ ম্যাচে ৫৪ দশমিক ১২ গড়ে ৮ সেঞ্চুরিতে দুই হাজার ৫৯৮ রান করেন বাবর। এর মধ্যে ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪ দশমিক ৮৮ গড়ে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় ২০২২-এ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পাকিস্তান অধিনায়ক।

সূত্র : জিও নিউজ 

tag ট্যাগ: #111