calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / স্ট্যাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা পাওনা টাকা নিয়ে ঝগড়া,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্ট্যাম্প দিয়ে পিটিয়ে যুবককে হত্যা পাওনা টাকা নিয়ে ঝগড়া,

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. তামিমের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:৩৩
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

এর আগে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানির দোকানের সামনে শাকিলকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন একই গ্রামের বাসিন্দা মো. নুরনবীর ছেলে মো. তামিম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলের ভাই রাকিবের কাছে তামিম হোসেন ৬০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা নিয়ে শনিবার বিকালে মাঠে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল ঝগড়া থামাতে গিয়ে তামিমকে থাপ্পড় দেন। 

তারা জানান, ওইদিন সন্ধ্যায় শাকিল ঘটনাস্থলে দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখছিলেন। হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন, এতে শাকিল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে তাকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়, অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রোববার ভোরে শাকিল মৃত্যুবরণ করেন। 

মো. ইউনুস অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। 

তজুমদ্দিন থানার ওসি মো. আবদুস সালাম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। রোববার সকালে নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।