calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / নবীপুত্র ইসাখিল বাবাকে আইডল মেনে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নবীপুত্র ইসাখিল বাবাকে আইডল মেনে যা বললেন

ক্রিকেট ইতিহাসের বিরল এক অধ্যায়ের সাক্ষী হলো বিপিএল। কোনো শীর্ষ পর্যায়ের টি-টোয়েন্টি লিগে প্রথমবারের মতো একসঙ্গে ব্যাট করলেন বাবা ও ছেলে—মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল। সেই বিশেষ ম্যাচেই নিজের জাত চেনালেন ইসাখিল, খেললেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:৪৭
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

যদিও ইসাখিলের মাঝে বাবার ছায়া বেশ স্পষ্ট। নবীর মতোই তিনিও ব্যাটের বেশ নিচের দিকে গ্রিপ ধরেন এবং তার ব্যাটিংয়ে দাঁড়ানোর ভঙ্গিটি বেশ সাবলীল। বলের বাউন্স পুরোপুরি হওয়ার আগেই শট খেলার প্রতি তার ঝোঁকও বেশ লক্ষণীয় ছিল। যদিও তিনি স্কয়ার কাট এবং ফ্লিক শট খেলার মাধ্যমেই তার ইনিংস শুরু করেছিলেন। এছাড়া তার একটি পুল শট নবীর ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দেয়। তার আইডল কে এমন প্রশ্নের জবাবে কোনো কিছু না ভেবেই ইসাখিল বললেন, ‘আমার বাবা’।

ইসাখিল বলেন, ‘আমি আমার ব্যাটিং দেখিনি। আমি কপি করিনি। আমার বন্ধুরাও বলে তুমি তোমার বাবাকে কপি করছো। তবে এটা স্বাভাবিকভাবেই চলে আসে। আমাদের বন্ডিং বন্ধুর মতো। আমরা ক্রিকেট নিয়ে সবই শেয়ার করি।’ 

বাবা অলরাউন্ডার হলেও ইসাখিল কেন সেদিকে ঝুঁকলেন না, বিষয়টি খোলাসা করলেন তিনি, ‘আমি বল করতে পছন্দ করি না। আমার ফোকাস ব্যাটিংয়ের দিকেই। আমি দুই আড়াই ঘণ্টা ব্যাট করে যেতে পারব। আমরা বিপিএলে ভালো ভালো স্মৃতি তৈরি করছি। বাড়িতে প্র্যাকটিসেও আমাকে সহায়তা করেন, আমিও উনাকে করি।’

বাবার হাত ধরে জাতীয় দলে খেলতে চাওয়া ইসাখিল বললেন, ‘হ্যাঁ, আমি আগে এভাবে কখনো সংবাদমাধ্যমে কথা বলতে আসিনি। আমি মনোযোগ রেখেছিলাম ক্রিকেট আর ক্যারিয়ারেই। কোনো সাক্ষাৎকার দিতাম না। হ্যাঁ এটা আমার স্বপ্ন, বাবার সাথে জাতীয় দলে খেলব। এজন্য কঠোর পরিশ্রম করছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি।’