calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / গৃহবধূর ঝুলন্ত লাশ নোয়াখালীতে উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

গৃহবধূর ঝুলন্ত লাশ নোয়াখালীতে উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা এলাকায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৫:৫৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৮ বার পঠিত

শনিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দুপুরে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তানিয়া আক্তার সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের রিপনের স্ত্রী এবং সদর উপজেলার দত্তেরহাট এলাকার নুরুল হকের মেয়ে।

জানা গেছে, তিন মাস আগে রিপনের সাথে তানিয়ার বিয়ে হয়। দু’দিন আগে স্বামীর জামা-কাপড় ধোয়া ও টাকা নিয়ে তানিয়ার সাথে রিপনের ঝগড়া হয়। একপর্যায়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে তানিয়া গলায় ফাঁস দেন।

চরজব্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা শাকের আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যা করেছেন। তাছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

tag ট্যাগ: #111