calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারপ্রান্তে, তখন নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপতৎপরতা অত্যন্ত উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা ও কর্মীদের ওপর হামলা, প্রকাশ্যে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:০৭
history আপডেট: ৯ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৫৬ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে প্রকাশ্যে হত্যা, গাজীপুরে এনসিপি নেতার ওপর হামলা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড-এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এসব ঘটনার যোগসূত্র ও সময়কাল বিশ্লেষণ করলে দেখা যায়, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে। নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক শক্তি ও তাদের দোসররা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। তাদের মূল লক্ষ্য যে কোনো উপায়ে দেশে অরাজকতা সৃষ্টি করা, যাতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর মতে, পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থেকে এসব হত্যাকাণ্ডে ইন্ধন জোগাচ্ছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নির্বাচনের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও কাদা ছোড়াছুড়ি। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপির মতো দলগুলোর মধ্যে প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ-পালটা অভিযোগ উঠছে। ভুলে গেলে চলবে না, প্রশাসনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করার অভিযোগ কেবল অনৈক্যই বাড়াবে, যা শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদেরই সুবিধা করে দেবে। আমরা মনে করি, অভিযোগগুলো সুস্পষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, নতুবা অবিশ্বাসের সংস্কৃতি নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। পাশাপাশি এই অস্থিতিশীলতার নেপথ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিসংখ্যানও আমাদের শঙ্কিত করে। বলা বাহুল্য, গত এক বছরে সারা দেশে হত্যাকাণ্ডের খতিয়ান ভয়াবহ। প্রাপ্ত তথ্যমতে, ২০২৫ সালে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৭৬৭টি, যা আগের বছরের তুলনায় ৩২৭টি বেশি। এর মধ্যে শুধু ঢাকাতেই প্রতি মাসে গড়ে প্রায় ২০টি খুনের ঘটনা ঘটছে। পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, এসব হত্যাকাণ্ডের বড় একটি অংশের নেপথ্যে রয়েছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার। তবে এর সঙ্গে ‘টার্গেট কিলিং’-এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাও স্পষ্ট।

এমতাবস্থায়, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের কোনো স্তরে শৈথিল্য বা পক্ষপাতিত্ব থাকলে তা দ্রুত দূর করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মনে রাখতে হবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতান্ত্রিক অগ্রযাত্রার চাবিকাঠি। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে এ মুহূর্তে সর্বোচ্চ সতর্কতা ও ঐক্যের কোনো বিকল্প নেই।