calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / তারেক রহমান সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

তারেক রহমান সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম কর্মসূচি হিসেবে ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছবেন তিনি। ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:০২
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬৬ বার পঠিত

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাজার জিয়ারতের পর তারেক রহমান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভায় সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি নেতারা জানান, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনি প্রচারণা শুরু করতেন। এবারও সেই রাজনৈতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হবে।

দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এ সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনি প্রচারকাজের সূচনা করবেন। 

সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি সকালে দুই মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বৃহৎ নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কর্মসূচি হাতে নিয়েছে। দলীয় নেতারা জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৩টায় নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।