calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত না যেতে অনড় বিসিবি আইসিসির সাথে মিটিংয়ের পরও
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত না যেতে অনড় বিসিবি আইসিসির সাথে মিটিংয়ের পরও

আইসিসির সাথে বিশেষ আলোচনা সভায় বসে বিসিবি। তবে দীর্ঘ এই সভাতেও অনিশ্চয়তা কাটেনি। সুরাহা হয়নি বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয়া শঙ্কার। বাড়ছে অপেক্ষা। আগেই জানা গিয়েছিলো (মঙ্গলবার) আইসিসির সাথে আলোচনায় বসবে বিসিবি।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ • সকাল ১১:৩০
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৬ বার পঠিত

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর ব্যাপারে পুরনো সিদ্ধান্তেই অটল আছে।

সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব ফের আইসিসিকে দিয়েছে বিসিবি। ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই গুরুত্ব দিচ্ছে তারা।

অন্যদিকে আইসিসিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। তবে সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি।

এমতাবস্থায় সমাধান আসতে অপেক্ষা বাড়ছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আইসিসির নির্বাহী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসির সাথে আজকের এই সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো: সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।