calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা‘ভোট দিবা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবা‘ভোট দিবা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না। এটা আমরা একেবারেই বরদাশত করব না, ইনশা–আল্লাহ। যেকোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ • সকাল ০৯:৪৬
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৩ বার পঠিত

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকব, ইনশা–আল্লাহ।’

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির এসব কথা বলেন। জামায়াতসহ ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে মুখ্য বক্তব্য দেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে ও সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালি সমাজ বিনির্মাণের নতুন অধ্যায় রচনা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না। যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন–আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই।’

জনগণের সমর্থন চেয়ে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে পরিবর্তন চান, সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে আমরা ময়দানে নেমেছি। আমরা আশা করব, আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন জোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয় নিশ্চিত করবেন।’