calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নুরকে চ্যালেঞ্জ জানালেন, প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নুরকে চ্যালেঞ্জ জানালেন, প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ • সন্ধ্যা ০৭:৩০
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৩ বার পঠিত

২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নুর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৩ আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও নুরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধরার সিংহভাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন। দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনড় রয়েছেন। 

তবে ইতোমধ্যে নুর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করেন না। 

এ বিষয়ে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভোটগ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা-গলাচিপা গড়তে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন।

এর আগে ১৭ জানুয়ারি নুরকে অসহযোগিতার কারণে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা  উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

tag ট্যাগ: #নুরকে