calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / স্বর্ণের দামে নতুন ইতিহাস বিশ্ববাজারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

স্বর্ণের দামে নতুন ইতিহাস বিশ্ববাজারে

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ • সন্ধ্যা ০৭:৩৮
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৮০ বার পঠিত

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। ফলে বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার প্রতি আউন্সের সীমা অতিক্রম করেছে।

 কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আন্তর্জাতিক বিষয়ে ট্রাম্পের ‘বিঘ্নকারী’ নীতিগত দৃষ্টিভঙ্গি এবং সুদের হার কমানোর আগ্রহ মূল্যবান ধাতুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখন পর্যন্ত স্বর্ণ ও রুপার জন্য আশীর্বাদস্বরূপ, আর তার অপ্রচলিত রাজনৈতিক অবস্থান এই ধাতুগুলোর দামের ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করছে।

 ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মার্কিন সুপ্রিম কোর্ট এই সপ্তাহে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি মামলার শুনানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অনিশ্চয়তাও স্বর্ণের দামে বাড়তি সহায়তা দিয়েছে।

 যদিও ট্রাম্প সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবুও ফেডারেল রিজার্ভের আগামী ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ ভালো ফল দেয়।

 ওয়ান্ডারের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, শ্রমবাজারের ধীরগতি ও ভোক্তা আস্থার দুর্বলতার কারণে ফেড ২০২৬ সাল পর্যন্ত সুদের হার কমানোর চক্র অব্যাহত রাখতে পারে। পরবর্তী সুদ কমানোর ঘোষণা জুন বা জুলাইয়ের দিকে আসতে পারে।

 অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮২৮ দশমিক ৫৮ ডলারে।