calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। আইসিসি যদি শর্ত দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায়, তাহলে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:১২
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

তিনি বলেছেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

আসিফ নজরুল আরও বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

আসিফ নজরুল আইসিসির ভেন্যু বদলের উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পালটেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পালটানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এর আগে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

এদিকে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনো ফল হয়নি। 

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

tag ট্যাগ: #বাংলাদেশ