calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবেক্ষমতায় গেলে : তারেক রহমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবেক্ষমতায় গেলে : তারেক রহমান

মেডিকেল শিক্ষার্থীসহ সিলেটের বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়ের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি চিকিৎসার জন্য বিদেশে গিয়ে ছিলাম। বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে ছিলাম।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:২২
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৬৯ বার পঠিত

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভা শুরুর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের কথা শুনেছেন তারেক রহমান। তরুণদের উদ্দেশে নিজেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।  

এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।

এই কার্ডের সুবিধা প্রসঙ্গে তারেক রহমান বলেন, এর মাধ্যমে মাসিকভিত্তিক দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী। 

তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে। বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।  

এতে উপস্থিত হওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী। 

এই মতবিনিময় পর্ব শেষে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এরই মধ্যে ধানের শীষ প্রতীকের প্রচারণায় বক্তব্য দিয়েছেন। 

এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একে একে মাঠে প্রবেশ করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে।