calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসবেন খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ ইস্যুতে বৈঠকে বসবেন খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা

সবশেষ আইসিসি সভা শেষে বাংলাদেশ নিজেদের আবিষ্কার করেছে কোণঠাসা অবস্থায়। বিশ্বকাপে খেলবে কি না, সে সিদ্ধান্ত আজকের মধ্যে জানাতে হবে আইসিসিকে। না হলে বাংলাদেশের জায়গা নেবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

এমন পরিস্থিতিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাংলাদেশ দল ভারতে খেলবে কি না, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হওয়ার কথা সেখানে। এর আগে বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি সভাপতি ও আরও কয়েকজন বৈঠক করেন।

আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করার কয়েক ঘণ্টা পরও আশা ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি মনে করেন, বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলতে পারে। তার বিশ্বাস, আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারে এবং ম্যাচ ভারত থেকে সরাতে পারে।

আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে একটা অলৌকিক কিছুর আশা করছি। বিশ্বকাপ খেলতে কে না চায়? আইসিসির প্রেস বিজ্ঞপ্তির পর আমরা আসলে কিছু বলতে পারি না। বৈঠক হয়েছে দেড় ঘণ্টা। ভোটের আগে আমরা আমাদের সিদ্ধান্তের কারণ আইসিসি বোর্ডকে ব্যাখ্যা করেছি। আমরা ভোটে যেতে চাইনি। আমরা আলাদা অবস্থানে ছিলাম।’

একই সঙ্গে তিনি বলেন, এই অনিশ্চয়তার সময়ে সরকারকে চাপ দিতে চান না। আমিনুল ইসলাম বলেন, ‘আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা জানি, ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমি জানি, আইসিসি আমাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছে। তবুও আমরা আবার সরকারের সঙ্গে কথা বলব। সরকারের মতামত আইসিসিকে জানাব। সরকার সিদ্ধান্ত নিলে শুধু খেলোয়াড়দের কথা ভাবে না, সবাইকে বিবেচনায় নেয়।’

এর আগে বুধবার আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানই ভারতের মাটিতে না খেলতে চাওয়ার পক্ষে ভোট দেয়। বাকি সবাই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। ফলে পিসিবির সমর্থনও আইসিসির সিদ্ধান্ত বদলাতে পারেনি। আইসিসি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে।