শুক্রবার নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানুষ যদি আমাদের নৌকা মার্কায় ভোট দেয়, তাহলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তার কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ। আর যারা এতিমের টাকা চুরি করছে, যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, যারা এতিমের টাকার লোভ সামলাতে পারে না, আত্মসাৎ করে তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।
তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারেক জিয়া এতিমের টাকা চুরি, অর্থপাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান হত্যা মামলার আসামি।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রেখেছিল। পাকিস্তান জন্মের পর থেকে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্যা, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা। বাসস।