বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।