calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / রমজানের আগেই বাজার অস্থির,দরকার কঠোর ব্যবস্থা, অজুহাত নয়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

রমজানের আগেই বাজার অস্থির,দরকার কঠোর ব্যবস্থা, অজুহাত নয়

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো মাসখানেক বাকি, অথচ এরই মধ্যে নিত্যপণ্যের বাজার যে রূপ ধারণ করেছে, তা সাধারণ ভোক্তার জন্য রীতিমতো শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরই রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নানা কৌশলে দাম...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪০
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪০৩ বার পঠিত

ব্যবসায়ীদের কাছে অজুহাতের শেষ নেই। প্রতিবারই কোনো না কোনো অজুহাত পেশ করে। এবার সেই অজুহাতের নাম-চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও লাইটার জাহাজের সংকট। বন্দরের আউটারে নাকি প্রায় ৪৫ লাখ টন ভোগ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এটি যদি সত্য হয়, তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এতদিন কী করছিল? অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো যথার্থই বলছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুনাফা লোটার জন্য সবসময়ই কোনো না কোনো ছুতা খোঁজে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আগের বছরের তুলনায় খেজুর, ছোলা বা ডালের এলসি খোলার পরিমাণ অনেক বেশি থাকা সত্ত্বেও দাম বাড়ার কোনো কারণ থাকতে পারে না।

রমজান মাস সংযমের মাস হলেও একশ্রেণির ব্যবসায়ীর কাছে এটি হয়ে দাঁড়িয়েছে মুনাফার হাতিয়ার। এই সংস্কৃতি বন্ধ করতে হলে কেবল আশ্বাসে কাজ হবে না। বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কেবল লোকদেখানো অভিযান চালালে চলবে না, বরং প্রতিটি ধাপে ‘মনিটরিং’ জোরদার করতে হবে। চট্টগ্রাম বন্দরের জট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আটকে থাকা ভোগ্যপণ্যগুলো বাজারে ছাড়ার ব্যবস্থা করতে হবে।

সরকারকে মনে রাখতে হবে, খাদ্যনিরাপত্তা এবং বাজার স্থিতিশীল রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। যদি এই মুহূর্তে কঠোর পদক্ষেপ নিয়ে সিন্ডিকেট ও সরবরাহ জট ভাঙা না যায়, তবে রমজান শুরু হলে মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। আমরা আশা করি, সরকার গুটিকতক অসাধু ব্যবসায়ীর স্বার্থের চেয়ে সাধারণ মানুষের জীবনযাপনের কষ্ট লাঘবকে বেশি গুরুত্ব দেবে।