calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জনতার স্রোত জামায়াত আমিরের সমাবেশস্থলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জনতার স্রোত জামায়াত আমিরের সমাবেশস্থলে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের পাশে সমাবেশস্থল। জামায়াতসহ দশ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। কিছুক্ষণ পরপর মিছিল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:০৮
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭২ বার পঠিত

রোববার (২৫ জানুয়ারি) ফজরের পর থেকে জামায়াতসহ ১১ দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন এই সমাবেশস্থলে। সকাল নয়টার মধ্যেই সমাবেশস্থলে রাখা চেয়ারগুলো পূর্ণ হয়ে যায়। মঞ্চ থেকে পেছনের দিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১১টায় সমাবেশস্থলে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখানে ঢাকা-৪ আসনে প্রার্থী হয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের সহকারি সেক্রেটারি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন। তাদের দুজনের পক্ষে ভোট চাইতেই এখানে আসবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আবদুস সবুর ফকির। সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা বক্তব্য দিবেন।

 

কাজলারপারের জনসভা শেষে জামায়াত আমির যাবেন গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে। সেখানে ঢাকা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মান্নানের নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন।

 

বিকাল চারটায় বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন জামায়াত আমির।

এর আগে গত ২৩ জানুয়ারি ডা. শফিকুর রহমান পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেন। পরের দিন ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় নির্বাচনই জনসভা করে ঢাকায় ফেরেন।