calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ১০ দেশের সমান এক বাংলাদেশই : আইসিসিকে মোহাম্মদ ইউসুফ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

১০ দেশের সমান এক বাংলাদেশই : আইসিসিকে মোহাম্মদ ইউসুফ

আগামী মাসে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। তবে তাসকিন-লিটনদের বিশ্বকাপে না থাকাটা মানতে পারছেন না মোহাম্মদ ইউসুফ। এই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:৫৬
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

বাংলাদেশের ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করায় আইসিসির কড়া সমালোচনাও করেছেন ইউসুফ। সংস্থাটির ধারাবাহিকতা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোমবার রাতে তার এক্স হ্যান্ডলে করা পোস্টে ইউসুফ লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই।’

তিনি লেখেন, ‘১০টি দেশ মিলে যেখানে ১৭ কোটি ৮০ লাখ দর্শক। বাংলাদেশের আছে ১৭ কোটি ৬০ লাখ দর্শক।’

একই পোস্টে ইউসুফ এরপর লেখেন, ‘একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।’

তিনি লেখেন, ‘যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেট কখনো প্রভাবের ভিত্তিতে পরিচালিত হতে পারে না। নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের দাবিকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। আইসিসিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়া একমাত্র দেশও তারা। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান।