calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সাকিব হেলিকপ্টারে ঢাকায় এলেন ম্যাচ শেষ না করেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সাকিব হেলিকপ্টারে ঢাকায় এলেন ম্যাচ শেষ না করেই

ভারত থেকে মোস্তাফিজুর রহমানের জন্য ভাড়া করা বিমান পাঠালেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলী। মোস্তাফিজ সেই ফ্লাইটের একমাত্র যাত্রী। আর সাকিব আল হাসান সাভারের বিকেএসপি থেকে ঢাকায় উড়ে এলেন হেলিকপ্টারে।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল ২০২৩ • সকাল ১০:৪৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

সেটিও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তার দল মোহামেডানের ম্যাচ শেষ হওয়ার আগে। শনিবার বিকেএসপিতে মোহামেডানের হয়ে নিজের প্রথম এবং সম্ভবত এ মৌসুমে একমাত্র ম্যাচে সাকিব তেমন কিছুই করতে পারেননি। ব্যাট হাতে নয় বলে পাঁচ রান।

বল হাতে ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য। তবু মোহামেডান টানা পাঁচ ম্যাচ হারার পর নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পায়। তারা ২২ রানে হারায় শেখ জামালকে।

সাকিব জয়টা দেখে যেতে পারেননি। যদিও ততক্ষণে মোহামেডানের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বিকেএসপিতে গোসল সেরে ম্যাচ শেষ হওয়ার আগেই ফেরার জন্য হেলিকপ্টারে ওঠেন তিনি।

জানা গেছে, বিকেএসপি থেকে ঢাকায় আসার হেলিকপ্টার ভাড়া ৫০ হাজার টাকা নিজের পকেট থেকে দিয়েছেন সাকিব। বিকালে ঢাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইফতারে সময়মতো যোগ দেওয়ার জন্য যানজট এড়াতে তার হেলিকপ্টার-যাত্রা।

tag ট্যাগ: #111