calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলেকে তলব জামায়াত নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলেকে তলব জামায়াত নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ,

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে তলব করেছে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:২৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০২ বার পঠিত
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে তাদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি একটি বেআইনি জটলা সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, ওই সময় সেখানে উপস্থিত জামায়াতে ইসলামীর পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নূরের গলা ধরে শূন্যে টেনে তোলা হয়। এতে তিনি গুরুতর আহত হন, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়।

অভিযোগ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থী গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাবেশ ও প্রচারণায় অংশ নেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি এ ঘটনাকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৩, ১৫ ও ২৭ বিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এ পরিস্থিতিতে কেন অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামী ২৯ জানুয়ারি বেলা ১১টায় নাচোল সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে এ ব্যাখ্যা দিতে রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে নির্দেশ দিয়েছে বিচারিক কমিটি।

এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি জানান, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির তলব আদেশের চিঠিটি পাইনি। ওই কাগজটি পেলে এ নিয়ে বিস্তারিত কথা বলবো।