জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক জ্যোতি ও শারমিন সুলতানা সুপ্তা। সুপ্তা ব্যক্তিগত ১৫ রানে ফিরলে সোবহানা মোস্তারিকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়েন জ্যোতি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। অন্যপ্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন সোবহানা।
পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। ৭ ম্যাচে ১৪৫.৫৫ স্ট্রাইক রেটে ২৬২ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ডের বিমান ধরবে টাইগ্রেসরা।