calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আইসিসিপাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যে অবস্থানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আইসিসিপাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যে অবস্থানে

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি হওয়ার কথা। পাকিস্তান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:২৫
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭৪ বার পঠিত

বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন নেই। পাকিস্তান এখনো ম্যাচ না খেলার হুমকিতেই আছে। আইসিসি আগেই জানিয়েছে, তারা বেছে বেছে ম্যাচ খেলা মেনে নেবে না। তবু বোর্ড পর্যায়ে আলোচনা শুরুর কোনো ইঙ্গিত নেই।

ক্রিকবাজও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বোর্ডে মোট ১৬ জন সদস্য রয়েছেন। একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে তারা জেনেছে, কোনো সভা এখনো নির্ধারিত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পিসিবি এখনো ভারত ম্যাচ ছাড়ার বিষয়ে আইসিসিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি। এখন পর্যন্ত একমাত্র লিখিত ইঙ্গিত এসেছে পাকিস্তান সরকারের একটি এক্স পোস্ট থেকে। এটি আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে ধরা যায় না।

ক্রিকবাজ আরও জানিয়েছে, অনেকের ধারণা পিসিবি শেষ পর্যন্ত ম্যাচ খেলতে রাজি হতে পারে। গত বছরের এশিয়া কাপের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেদিন ম্যাচ শুরুর মাত্র আধা ঘণ্টা আগে পাকিস্তান খেলার সিদ্ধান্ত জানিয়েছিল। সারা দিন ধরেই তারা সরে দাঁড়ানোর হুমকি দিয়েছিল।

tag ট্যাগ: #আইসিসি