calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / মান্না যে কারণে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ালেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

মান্না যে কারণে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ালেন

নির্বাচনের ৩ দিন আগে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়িয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৮ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই রাজনীতিবিদ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪৩
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৯ বার পঠিত

ঢাকা ১৮ ও বগুড়া ২, এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। তবে শেষ সময়ে ঢাকার আসনটি থেকে সরে দাঁড়ান তিনি। 

নাগরিক ঐক্যের সভাপতি জানান, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে।’

মূলত নির্বাচনী ব্যয়ই ঢাকা ১৮ থেকে তার সরে দাঁড়ানোর কারণ। মান্না বলেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

মান্না তার অন্য আসন বগুড়ায় বেশ প্রচারণা চালিয়েছেন। সে আসন থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

tag ট্যাগ: #মান্না