calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তান আইসিসিকে ৩টি শর্ত দিল ভারত ম্যাচ খেলতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান আইসিসিকে ৩টি শর্ত দিল ভারত ম্যাচ খেলতে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসিকে বড় চাপের মুখে ফেলেছে। এই ম্যাচ না হলে আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই শেষ মুহূর্তে পাকিস্তানকে রাজি করাতে সক্রিয় হয়েছে বিশ্ব...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:০৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৭৬ বার পঠিত

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির সামনে তিনটি শর্ত তুলে ধরেছেন। এই শর্ত মানা হলে ভারত ম্যাচ বয়কটের ডাক তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, নাকভি প্রথম শর্ত হিসেবে আইসিসি থেকে বেশি রাজস্ব অংশ দাবি করেছেন। দ্বিতীয় শর্তে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার কথা বলেছেন। তৃতীয় শর্ত হিসেবে তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান।

এদিকে এনডিটিভি জানাচ্ছে, পাকিস্তানের তিনটি শর্ত হচ্ছে এমন- বাংলাদেশকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পরেও বাংলাদেশকে একটি অংশগ্রহণ ফি দেওয়া ও ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট আইসিসিকে নাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টের সবচেয়ে দামি এই ম্যাচ মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেটের বড় অঙ্কের ক্ষতি হবে। জানা গেছে, এই ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ৬১৫০ কোটি টাকা।

এই পরিস্থিতিতে রোববার বিকেলে লাহোরে জরুরি বৈঠকে বসে আইসিসি। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে চলতি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এরপরই পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। ফলে আইসিসির ওপর চাপ আরও বেড়ে যায়।

সূত্র জানায়, লাহোরের এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করেছে। বৈঠকে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিনটি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। এতে পরিস্থিতি কিছুটা নরম হয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

ভারত ম্যাচ নিয়ে মহসিন নাকভি আপাতত ইতিবাচক অবস্থানে আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছ থেকে। নাকভি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে দেখা করবেন।

সূত্রগুলো বলছে, এই ম্যাচের শেষ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সবুজ সংকেত পেলেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

tag ট্যাগ: #পাকিস্তান