calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্দ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্দ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।

রিপোর্ট এস কে সবুজ,

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ • রাত ১১:১৯
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন এখন অব্দি দ্বিতীয়টি হয়নি উল্লেখ করে বলেন বিএনপি'র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও শ্রী শ্রী রমনা কালীমন্দির এর সভাপতি অপর্ণা রায় দাস বলেন এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে নির্বাচনের জন্য জনগণ কতটা আগ্রহী ছিল জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয় এই বিজয় সকল বাংলাদেশীদের।

শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে অপর্ণা রায় দাসের সভাপতিত্বে শনিবার মন্দির প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিমচন্দ্র ভৌমিক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত , জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার,  মিন্টু বসু, তন্ময় সাহা , এস কে সবুজ , সমীর সরকার,  সুবীর দত্ত,পরান সাহা,মনি শংকর রায়, মৃণাল মজুমদার, পিংকি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।