calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তান যে সমীকরণের সামনে ভারতের কাছে হারের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান যে সমীকরণের সামনে ভারতের কাছে হারের পর

গ্রুপ ‘এ’-এর সুপার এইটের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। তবু শেষ ম্যাচের আগে কিছু দলের ভাগ্য এখনো ঝুলে আছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ৮ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১২৯ বার পঠিত

ভারত ইতোমধ্যে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। তারা নেদারল্যান্ডসের কাছে বিশাল ব্যবধানে হেরে গেলেও কোনো সমস্যা নেই। তবু তারা পরের পর্বে যাবে। কারণ তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬, এ গ্রুপ থেকে আরও ২ দলের ৬ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ফলে তাদের সুপার এইট নিশ্চিত। 

শীর্ষস্থান হারানোর সম্ভাবনা আছে, তবে এই ফরম্যাটের বিশ্বকাপে তার খুব একটা মূল্য নেই, কারণ গ্রুপ করার সময়েই সুপার এইটে দলগুলোর গ্রুপ নিশ্চিত করে রাখা হয়। পাকিস্তান গ্রুপের শীর্ষে উঠতে পারে। তবে সেটাও একই কারণে বাড়তি কোনো আবেদন রাখছে না এখন।

তবে ভারতের কাছে হারের পর পাকিস্তানের জন্য নতুন এক শঙ্কা তৈরি হয়েছে। কাজটা সহজ, আবার কঠিনও। পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। হারলেই বিদায়। জয়ের ব্যবধান কোনো বিষয় নয়। ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান এগিয়ে যাবে। কাগজে-কলমে নামিবিয়া দুর্বল দল। তবে তারা একেবারে সহজ প্রতিপক্ষ নয়। চমক দেখানোর ক্ষমতা আছে তাদের।

পাকিস্তানকে এই পরিস্থিতিতে এনে ফেলেছে ভারতের কাছে বিশাল হার। ৬১ রানের এই হারের ফলে তারা নেমে গেছে পয়েন্ট তালিকার তিনে। কারণ তাদের নেট রান রেট এখন দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ। মার্কিনরা নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেলেছে, ফলে নেট রান রেটে পরিবর্তন আর সম্ভব নয়। তাই পাকিস্তান হেরে গেলে নেট রান রেটটা আরও খারাপই হবে তাদের। যে কারণে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে সালমান আলী আঘাদের দলের।

নেদারল্যান্ডসের কাজ সবচেয়ে কঠিন। তাদের আগে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। সেই সঙ্গে নামিবিয়াকে পাকিস্তানকে হারাতে হবে। এই দুই শর্তই কঠিন। সব কিছু তাদের পক্ষে গেলেও নেট রান রেটে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে হবে। সেটিও সহজ নয়। যদি ভারত ইচ্ছে করে হারে, তাহলেও বড় ব্যবধান দরকার হবে। আবার পাকিস্তানকে নামিবিয়ার কাছে হারতে রাজি করানো প্রায় অসম্ভব ব্যাপার।

যুক্তরাষ্ট্রের অবস্থাও অনিশ্চিত। পাকিস্তান যদি নামিবিয়াকে হারায় বা ম্যাচ ভেসে যায়, তাহলে যুক্তরাষ্ট্র বিদায় নেবে। তবে নামিবিয়া জিতলে যুক্তরাষ্ট্রের আশা থাকবে। তবু শঙ্কা পুরো কাটবে না। কারণ নেদারল্যান্ডস যদি ভারতকে বড় ব্যবধানে হারায়, তাহলে হিসাব পাল্টে যেতে পারে। সম্ভাবনা কম, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

tag ট্যাগ: #পাকিস্তান