calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / পাকিস্তান সুপার এইটে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান সুপার এইটে

সাহেবজাদা ফারহানের হার না মানা সেঞ্চুরিতে নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। গতকাল কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:২৬
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

হারলেই বাদ, এমন সমীকরণের সামনে কোনো ভুল করেনি পাকিস্তান। তাই তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। সাহেবজাদার সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস সূচনা করতে এসে ১২ বলে ১৪ রানে থামেন ওপেনার সাইম আইয়ুব। এরপর ২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দিয়ে আউট হন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে।

তবে একটা প্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার সাহেবজাদা। ৩৭ বলে ফিফটির পরের ২০ বলে তিনি করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন সাহেবজাদা। এটি তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। শেষদিকে নেমে ২২ বলে ১ চার ও ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ৪৮ রান খরচায় পান ২ উইকেট। জবাবে বড় লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল নামিবিয়া। পাকিস্তানি বোলারদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা।

উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় দলটি। নামিবিয়ার দু’জন ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। এদের মধ্যে লরেন স্টিনক্যাম্প ২২ বলে ২৩ ও আলেকজান্ডার বুসিং ২০ বলে ২০ রান করেন। পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪টি ও শাদাব খান ১৯ রানে ৩টি উইকেট পান। ম্যাচ সেরা হন পাকিস্তানের সেঞ্চুরিয়ান সাহেবজাদা ফারহান।

tag ট্যাগ: #পাকিস্তান