calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে

অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ নারী-এ দল মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শুক্রবার ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৪:৪৩
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৫ বার পঠিত

ফাহিমা খাতুন ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪০ রান করার পর বল হাতে ছয় রানে দুই উইকেট নেন। তিনিই ম্যাচসেরা। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী-এ দল নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করে আট উইকেটে। ফাহিমার ৪০ ইনিংস সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন সুলতানা। দুটি উইকেট নেন হাফসা খালিদ।

পাকিস্তানি মেয়েরা ১১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানে উড়ে যান। দুই অঙ্কের রান করেন মাত্র তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ রান শাওয়াল জুলফিকারের। সানজিদা আক্তার মেঘলা মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট নেন।

tag ট্যাগ: #বাংলাদেশ