calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এনসিপির যেসব প্রার্থী আলোচনায় ঢাকার ২ সিটিতে মেয়র পদে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এনসিপির যেসব প্রার্থী আলোচনায় ঢাকার ২ সিটিতে মেয়র পদে

ঢাকার দুই সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০২:০২
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬৬ বার পঠিত

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিটি নির্বাচনে এনসিপির প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। 

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।

এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি। এই আলোচনায় ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নামও রয়েছে।

জানা গেছে, এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।