calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / রাশেদ খান উপদেষ্টাদের আর্থিক তদন্ত চান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

রাশেদ খান উপদেষ্টাদের আর্থিক তদন্ত চান

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেছেন, কিছু মানুষকে দায়মুক্তি দেওয়ার জন্য হলেও আর্থিক তদন্ত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:০৯
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭০ বার পঠিত

হস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

রাশেদ খান বলেন, ‘গত সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত হওয়া উচিত। সরকারে পক্ষ থেকে প্রতি মাসে মন্ত্রণালয়ভিত্তিক আর্থিক হিসাব পেশ করার কথা থাকলেও কোন মাসেই তা করা হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই ধারাবাহিকতা সৃষ্টি করতে পারলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভবপর হতো।’

কয়েকজন উপদেষ্টার দুর্নীতির কথা উল্লেখ করে রাশেদ খান বলেছেন, ‘বেশকিছু উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে সরকারে থাকাকালীন সময়েই দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এগুলোর সঠিক তদন্ত না হলে ঐসব ব্যক্তিদের উপর মানুষের সন্দেহ থেকেই যাবে।’

রাশেদ খান মনে করেন এই তদন্তের বিষয়টি উপদেষ্টাদের পক্ষ থেকেও আসা উচিত ছিল। তিনি লেখেন, ‘অন্তত কিছু মানুষকে দায়মুক্তি দেওয়ার জন্য হলেও আর্থিক তদন্ত প্রয়োজন। বরং উপদেষ্টাদের পক্ষ থেকেও এমন তদন্তদের দাবি জানানো উচিত। কারণ গড়পড়তা অভিযোগ তাদেরও সামাজিক সম্মান নষ্ট করছে।

tag ট্যাগ: #রাশেদ খান