এদিকে এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের হওয়ার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন যুগান্তরকে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।