calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত সেমিফাইনালে উইন্ডিজকে বিদায় করে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত সেমিফাইনালে উইন্ডিজকে বিদায় করে

ওয়েষ্ট ইন্ডিজকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সেমিফাইনালে উঠে গেল ভারত। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উইন্ডিজ ১৯৫ রান করেও জিততে পারেনি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬ • সকাল ০৯:৫৩
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে  ভারত ৫ উইকেটের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের গ্রুপপর্বে ভারত ছিল অপ্রতিরোধ্য।

গ্রুপপর্বে টিম ইন্ডিয়া যুক্তরাষ্ট্র, নামিবিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায়।

কিন্তু সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণে পড়ে যায় ভারত। 

সুপার এইটে প্রথম ম্যাচে হারায় ভারতের জন্য সমীকরণ ছিল; সেমিফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েষ্ট ইন্ডিজকে হারাতে হবে। এই কঠিন কাজটি ভারত ঠান্ডা মাথায় করে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ২৫৬ রানের রেকর্ড গড়ে ভারত জয় পায় ৭২ রানের বিশাল ব্যবধানে।

 ভারত এবং ওয়েষ্ট ইন্ডিজ দুই দলের জন্যই ছিল সুবর্ণ সুযোগ। যারা জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া।

১২০ বলে ১৯৬ রানের টার্গেট তাড়ায় ৪ বল আগেই জয় নিশ্চিত করে ভারত। দলের জয়ে ৫০ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু স্যামসন। এ ছাড়া ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান করে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন রোস্টন চেজ। তিনি ২৫ বলে ৫টি চার আর এক ছক্কায় এই রান করেন।

২২ বলে দুই চার আর তিন ছক্কায় ৩৭ রান করেন জেসন হোল্ডার। ১৯ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রোভম্যান পাওয়েল। ১২ বলে এক চার আর দুই ছক্কায় ২৭ রান করে ফেরেন সিমরন হিতমার।

tag ট্যাগ: #ভারত