calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / টি-টোয়েন্টি সেমিফাইনাল . দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি সেমিফাইনাল . দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে দশম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬ • সকাল ১১:২৫
history আপডেট: ৭ মাস আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

ফেভারিটের তকমা থাকায় খুশি দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। তিনি বলেন, ‘আমি খুশি, আমরা বিশ্বকাপের ফেভারিট। আমার সবসময়ই মনে হয়, দল হিসেবে ফেভারিট হয়েই খেলতে চায় দক্ষিণ আফ্রিকা। আন্ডারডগ হওয়া খুব সহজ। বড় কোন প্রত্যাশা থাকে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা করছি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দলের জন্যই ভাল হবে। সামনের পথচলায় ভাগ্যের সহায়তাও প্রয়োজন। আশা করি, আগের ম্যাচগুলোর পারফরমেন্স ছেলেরা ধরে রাখতে পারবে এবং দলের জন্য সাফল্য বয়ে আনবে।’

ফেভারিটের তকমা সাথে থাকলেও সেমিফাইনাল ম্যাচ হওয়ায় চাপ আছে বলে স্বীকার করেছেন কনরাড। তিনি বলেন, ‘ফেভারিট হিসেবে আমরা মাঠে নামলেও সেমিফাইনাল ম্যাচ হওয়ায় চাপ থাকবে। সেমিফাইনাল-ফাইনাল মানে চাপ। যেকোন টুর্নামেন্টে সেমিফাইনাল-ফাইনালের বাড়তি চাপ থাকে।’

চাপ থাকলেও, নিউজিল্যান্ডকে হারানোর ব্যাপারে আশাবাদি কনরাড, ‘নিউজিল্যান্ডের মতো শীর্ষ দলের সাথে সেমিফাইনাল খেলাতেও চাপ থাকবে। আসল বিষয় হল, চাপ কিভাবে সামলানো যায় বা কিভাবে তা সরিয়ে ফেলা যায়। তবে আমরা নিউজিল্যান্ডকে মোকাবেলার জন্য প্রস্তুত। আশা করি প্রথম সেমিফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে ছেলেরা।’

সর্বশেষ বিশ্বকাপ আসরের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ঐ ফাইনালে ভারতের কাছে ৭ রানে হারে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের দুঃস্মৃতি আছে নিউজিল্যান্ডেরও। ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে কিউইরা।

এবারের আসরে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হার মানে কিউইরা। সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় পায় নিউজিল্যান্ড। এরপর তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সুপার এইট থেকে ছিটকে যাবার শঙ্কায় পড়ে তারা।

কিন্তু ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। পাকিস্তানের সাথে সমান ৩ পয়েন্ট হবার পরও রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিতে ওঠে কিউইরা।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা দল দক্ষিণ আফ্রিকা। খুব ভাল ক্রিকেট খেলছে তারা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে আমরা খেলেছি। ৭ উইকেটে ঐ ম্যাচ হারি আমরা। এবার আমরা প্রতিশোধ নিতে চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে মুখিয়ে আছে সবাই।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা খুব ভাল ছন্দে থাকলেও আমরা বিশ্বাস করি, তাদের হারাতে পারব। ভাল খেলতে থাকা কোন দলের একটি বাজে দিন আসতেই পারে।

তবে আমাদেরও ভাল ক্রিকেট খেলতে হবে ও প্রতিপক্ষকে সব বিভাগেই চাপে রাখতে হবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১২টিতে এবং কিউইরা ৭টিতে জিতেছে।

তবে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে কখনও হারাতে পারেনি নিউজিল্যান্ড। পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছে প্রোটিয়ারা।

 

সূত্র: বাসস