calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ৭ মার্চের ভাষণ,হ্যান্ডমাইকে বাজছিল , অতঃপর...
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

৭ মার্চের ভাষণ,হ্যান্ডমাইকে বাজছিল , অতঃপর...

যশোর শহরের জনবহুল সড়কের পাশে প্রাচীরের উপরে রাখা হ্যান্ডমাইক। তাতে বাজছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬ • দুপুর ০১:৩১
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৭ বার পঠিত

স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয়েছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করেছে।

স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি। কাছে এসে দেখি হ্যান্ডমাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা মাইকটি রেখেছে, সেটা দেখা যায়নি।

যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।