calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার,বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

: পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার,বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক

আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারটেক বাংলাদেশের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক অজয় কাপুর এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিনিয়র সহসভাপতি ইনামুল হক খানের মধ্যে বুধবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬ • দুপুর ০২:৩৭
history আপডেট: ৭ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৩০ বার পঠিত

বৈঠকের উদ্দেশ্য ছিল পোশাক শিল্পে চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম ও রেসপনসিবল বিজনেস হাবের কো-অর্ডিনেটর শেখ সুচিতা জাহান স্নেহা।

বৈঠকে ইন্টারটেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আশীষ গুপ্ত, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং হেড অব সেলস, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সিআরএম আলিজা সুলতানা।

বৈঠকে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং ইন্টারটেকের কাছ থেকে তাদের প্রত্যাশা তুলে ধরেন। বিশেষ করে, ইন্টারটেকের অ্যাসিউরেন্স, টেস্টিং, ইন্সপেকশন ও সার্টিফিকেশন (এটিআইসি) পরিষেবা ব্যবহার করে সাপ্লাই চেইন জুড়ে কীভাবে আরও বেশি সহযোগিতা পাওয়া সম্ভব, সে বিষয়ে আলোচনা হয়।

ইনামুল হক খান আরও বলেন, ‘পোশাক খাতকে আরও টেকসই করতে, বিশেষ করে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য বিজিএমইএ প্রযুক্তিগত ক্ষেত্র, যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার এবং শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে ইন্টারটেকের সঙ্গে কাজ করতে আগ্রহী। এইসব পরিষেবাগুলো মূলত বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক ও বিশ্বস্ত করে তুলতে সাহায্য করবে।’

ইনামুল হক খান পোশাক শিল্পে সামাজিক ও পরিবেশগত মানদণ্ডের জন্য একটি সমন্বিত মানদণ্ড প্রতিষ্ঠার প্রতি বিজিএমইএ’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে ইন্টারটেকের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষই পোশাক শিল্পের অগ্রগতি এবং মান উন্নয়নে এক সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই একমত হয়েছে যে, সাপ্লাই চেইনকে আরও স্বচ্ছ ও টেকসই করার জন্য ঘনিষ্ঠ সহযোগিতা ও জ্ঞান বিনিময়সহ সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি পোশাক খাতে ইন্টারটেকের দীর্ঘদিনের অবদানকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতের নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধানের ওপর জোর দেন।

অজয় কাপুর বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিজিএমইএ’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো বিজিএমইএ’র সদস্যদেরকে বিশ্বমানের পরিষেবা প্রদান করে তাদের ব্যবসায়িক মান ও দক্ষতা বৃদ্ধি করা।’

উভয় সংস্থা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার জন্য আরো নতুন সুযোগ অন্বেষণে সম্মত হয়েছে।