calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। তার সহযোগী আলমগীর হোসেনকেও একই সঙ্গে আটক করা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬ • রাত ০৮:১৭
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩০ বার পঠিত
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে তারা ভারতে পালিয়ে গিয়েছিল। 

গত ১২ ডিসেম্বর ২০২৫ দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ পড়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীদের গুলিতে আহত হন ওসমান হাদি। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান। 

পুলিশের তদন্তে ফয়সাল করিম মাসুদকে (ছাত্রলীগের সাবেক নেতা, আদাবর থানা শাখার সাবেক সভাপতি) এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। ঘটনার পরপরই তিনি তার সহযোগী আলমগীরসহ মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জানুয়ারিতে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, যেখানে ফয়সাল ছিলেন শীর্ষ আসামি। 

এর আগে ফয়সাল করিম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে দুবাইয়ে অবস্থানের কথা বলেছিলেন। কিন্তু তদন্ত সংস্থাগুলো তাকে ভারতে লুকিয়ে থাকার তথ্য পেয়েছিল। 

গ্রেপ্তারের খবরে হাদির পরিবার, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা দ্রুত দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
tag ট্যাগ: #hadi hotta