বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা।
১২ মার্চ বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯০ শতাংশ।