calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এবার ঈদে প্রকাশ করলেন সরকারি বরাদ্দ খরচের তালিকা, হাসনাত আব্দুল্লাহ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এবার ঈদে প্রকাশ করলেন সরকারি বরাদ্দ খরচের তালিকা, হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতরে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা বিতরণের তালিকা প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ)...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬ • দুপুর ১২:২১
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪০ বার পঠিত

তিনি জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হল।

হাসনাত আবদুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

তিনি বলেন, উপজেলার সুবিধাবঞ্চিত সব মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের এ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনো বাকি থাকতে পারে। তিনি বরাদ্দ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ তালিকা প্রকাশ করেছেন।

এর আগে ১০ মার্চ রাতে লাইভে এসে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন হাসনাত আব্দুল্লাহ।