calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / এখনও সিদ্ধান্ত হয়নি আইপিএল সম্প্রচারে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এখনও সিদ্ধান্ত হয়নি আইপিএল সম্প্রচারে

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬ • বিকাল ০৫:০২
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

তিনি একে রাজনৈতিকভাবে বিবেচনা করতে চান না। বরং, বাণিজ্যিকভাবেই বিবেচনা করতে চান এবং সে হিসেবে কেউ আইপিএল সম্প্রচারের আবেদন নিয়ে এলে ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপনের এই বক্তব্য নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সংবাদ প্রকাশ করে, ‘বাংলাদেশ ওপেন ডোর টু আইপিএল ব্রডকাস্ট।’ ক্রিকবাজের এই সংবাদ দেখে আজ বাংলাদেশের প্রায় সব ক’টি মেইনস্ট্রিম মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়, ‘নিষেধাজ্ঞার অবসান, বাংলাদেশে দেখা যাবে আইপিএল।

এ বিষয়ক সংবাদ প্রচার হলে তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নজরে আসে। যে কারণে  শনিবার বিকেল নাগাদ মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানিয়ে, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক গণমাধ্যমে পাঠানো, ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শিরোনামে বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘Govt lifts bar on IPL telecast in Bangladesh- শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।’

‘উল্লেখ্য আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’