calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / সম্পাদকীয় / জ্বালানি সরবরাহ চেইনটি সচল রাখা জরুরি সংকট মোকাবিলা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সম্পাদকীয় বিশেষ প্রতিবেদন

জ্বালানি সরবরাহ চেইনটি সচল রাখা জরুরি সংকট মোকাবিলা,

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট এ সংকটময় মুহূর্তে জ্বালানি তেল মজুত না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ আহ্বান যথার্থ। ভবিষ্যৎ জ্বালানি সংকটের আশঙ্কায় প্রয়োজন না থাকলেও...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ মার্চ ২০২৬ • বিকাল ০৫:২৫
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫০ বার পঠিত

সরকারের পক্ষ থেকে তেল মজুত না করার নির্দেশ মূলত বাজারে কৃত্রিম সংকট রোধ এবং কালোবাজারি রুখতে একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। তবে এই নির্দেশ তখনই সফল হবে, যখন তেলের নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা থাকবে। যদি সময়মতো পর্যাপ্ত জ্বালানি দেশে না পৌঁছায়, তাহলে কেবল মজুতবিরোধী অভিযান চালিয়ে বাজারে স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হবে। আমাদের সেচব্যবস্থা এবং পণ্য পরিবহণ মূলত ডিজেলের ওপর নির্ভরশীল। তবে ব্যক্তিগত পরিবহণ এবং জরুরি সেবায় ব্যবহৃত অকটেন ও পেট্রোলের ঘাটতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। পরিবহণের একটি বড় অংশ যদি জ্বালানি সংকটে থমকে দাঁড়ায়, তাহলে এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। অকটেন ও পেট্রোল সংকটের পেছনে আমদানির সীমাবদ্ধতা, নাকি রিফাইনারিগুলোর সক্ষমতার অভাব দায়ী, তা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল সাময়িক নির্দেশের ওপর নির্ভর করলে চলবে না। আমাদের প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি কৌশল : একক কোনো উৎসের ওপর নির্ভর না করে জ্বালানি আমদানির উৎস বহুমুখী করা; বিপিসির কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং ডিলার পর্যায়ে কোনো কারসাজি হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা। জ্বালানি হলো অর্থনীতির প্রাণশক্তি। বিপিসির দুশ্চিন্তা দূর করতে এবং জনগণের আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মজুত না করার পাশাপাশি জ্বালানি সরবরাহের চেইনটি সচল রাখাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় দূরদর্শী পরিকল্পনার অভাব থাকলে অদূরভবিষ্যতে আমাদের বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।