calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / ম্যানেজারকে চাপা দিয়ে হত্যা নড়াইলে ফিলিং স্টেশন , ট্রাক মিলল বেনাপোলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ম্যানেজারকে চাপা দিয়ে হত্যা নড়াইলে ফিলিং স্টেশন , ট্রাক মিলল বেনাপোলে

যশোরের তুলারামপুরে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩০ মার্চ ২০২৬ • সকাল ১০:১৩
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫২ বার পঠিত

জানা গেছে, জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নড়াইল সদর থানার পেরলি গ্রামের আকরাম হোসেনের ছেলে মো. নাহিদের (৩৫) সঙ্গে ট্রাকচালক সুজাতের পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার দিন নাহিদ মোটরসাইকেলে এক সহযোগীসহ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে তুলারামপুর ব্রিজের নিচে তাকে লক্ষ্য করে ট্রাক চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

রোববার (২৯ মার্চ) দুপুরে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে পার্কিং করা অবস্থায় নড়াইল ডিবি পুলিশ, যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এখনো ট্রাকের চালক বা হেলপারের সন্ধান পাওয়া যায়নি।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।