calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব‘পুলিশ হত্যার বিচার শুরু হলে ’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব‘পুলিশ হত্যার বিচার শুরু হলে ’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল

সম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভ,ণ্ড করে দিব’।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬ • দুপুর ০১:২৯
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০০ বার পঠিত

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক মন্তব্য করেননি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকৃতপক্ষে, দাবিটির সূত্রপাত একটি সার্কাজম পেজ থেকে হলেও পরবর্তীতে তা আসল বক্তব্য দাবিতে অনলাইনে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পর্যবেক্ষণেও আলোচিত দাবিতে কোনো পোস্ট পাওয়া যায়নি।

আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘নিউজ টাইম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চে আলোচিত দাবির মূল সূত্রপাত পোস্টটি পাওয়া যায়। ‘নিউজ টাইম টিভি’ এর উক্ত ফটোকার্ডটিও নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

‘নিউজ টাইম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োর ক্যাটাগরিতে ‘স্যাটায়ার/প্যারোডি’ উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণে এরূপ আরও নানা ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিটিরও মূলত ব্যাঙ্গাত্মক বা সার্কাজম পোস্ট হিসেবেই সূত্রপাত হয়েছে।

সুতরাং, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।