সবমিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সবার উপরে ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের সেঞ্চুরি ২২টি। ১১ সেঞ্চুরিতে দুইয়ে বাবর এবং তার চেয়ে একটি কম নিয়ে (১০) তিনে ডেভিড ওয়ার্নার। এরপর বিরাট কোহলি ও রাইলি রুশো ৯টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ অবস্থানে ছিলেন, তাদের পাশে বসলেন সাহিবজাদা ফারহানও। যদিও তারচেয়ে দুই সিনিয়র তারকা ম্যাচ বেশি খেলেছেন। ফারহান যেখানে মাত্র ১৬৬ ম্যাচে নবম সেঞ্চুরি করলেন, সেখানে কোহলি ৪১৫ এবং রুশো ৩৯৩ ম্যাচে গড়লেন ওই কীর্তি।
ফারহানের ধারালো ব্যাটের এই পারফরম্যান্স সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিল। বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়ার পর টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ছয় ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে আসে ৩৮৩ রান। পিএসএলেও তার সেই ফর্ম টেনে নেওয়ার পালা।