আইপিএলের প্লেয়ার্স কন্ট্রাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করলে, সেই ক্রিকেটার যদি পুরো মৌসুমে একটি ম্যাচও না খেলে এবং দলের সঙ্গে থাকে সেক্ষেত্রে চুক্তির পূর্ণ অর্থই পাবেন। মুস্তাফিজ যদি পুরো আসরে কোনো ম্যাচ নাও খেলেন, তিনি পুরো ২ কোটি রুপিই পাবেন।
আগে থেকেই সরে দাঁড়ানোয় সাকিব কেকেআর থেকে কোনো টাকা পাবেন না। লিটনকেও খুব বেশি ম্যাচে পাচ্ছে না কলকাতা। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটনও। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে কয় ম্যাচে দলের সঙ্গে থাকবেন তত ম্যাচের জন্য অর্থ পাবেন লিটন।