calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এ বাংলায় চলবে না মানব রচিত আইন : চরমোনাইর পীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এ বাংলায় চলবে না মানব রচিত আইন : চরমোনাইর পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ বাংলার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে এ বিজয় সারা বাংলায় ছড়িয়ে পরবে। আমাদের মধ্যে ঐক্য থাকলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ • দুপুর ১২:১৭
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

১৩ এপ্রিল বিকালে ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়ত সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, কালজয়ী শান্তির প্রতীক ইসলাম। তাই এ বাংলায় ইসলামের আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে প্রথমে একজন ইসলামের কর্মী হতে হবে। তারপর ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইসলামের আইন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলার সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইনের সভাপতিত্বে মডেল মসজিদের হলরুমে আয়োজিত তরবিয়ত সভায় বক্তব্য রাখেন- বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বরগুনার কেওড়াবুনিয়া দরবার শরিফের পির মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সেক্রেটারি মাওলানা আবদুস সাকুর ও ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জেহাদি প্রমুখ।