calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / এমন হার এই নিউজিল্যান্ডের কাছেও !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

এমন হার এই নিউজিল্যান্ডের কাছেও !

নিউজিল্যান্ডের শীর্ষ ক্রিকেটারদের বড় অংশ এখন ব্যস্ত আইপিএলে। সেখানে যারা নেই, তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি খেলছেন পিএসএলে। নেই নিয়মিত অধিনায়ক হেনরি নিকোলস। এমনকি এই সফরের দলে থাকা পেসার বেন সিয়ার্স পরে পিএসএলে দল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ • বিকাল ০৩:৫০
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

সাইফ বিদায় নিলেও লিটন ছিলেন সাবলীল, হৃদয়কে নিয়ে জুটির পথে ছিলেন তিনি। তবে ফিফটির কাছে গিয়ে ফক্সক্রফটের ভেতরে ঢোকা অফ স্পিন ডেলিভারিতে বোল্ড হয়ে যান কিপার ব্যাটার। লিটনের বিদায়ের পর রানের চাকা আচমকা মন্থর হয়ে পড়ে। ছয়ে নামা আফিফ কুঁকড়ে ছিলেন, রান বের করতে ধুঁকছিলেন তিনি। হৃদয়ও শুরুর দিকে আড়ষ্ট থাকায় কিছুটা চাপ বাড়ছিল দলের ওপর। অবশ্য ধুঁকতে থাকলেও উইকেট ছুড়ে দেননি তারা, সময় নিলেও পুষিয়ে দেওয়ার বিশ্বাস ছিল হয়তো। আফিফ সেটা পারেননি। বাজে শটে শেষ হয় তার ৪৯ বলে ২৭ রানের সংগ্রাম। এরপর রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ টিকতে পারেননি বেশি। একা চাপ পড়ে যায় হৃদয়ের কাঁধে। সেই চাপ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।
এর আগে টস জিতে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে আড়াইশর কাছে পুঁজি পায় কিউইরা। ইনিংস বিরতিতে মনে হচ্ছিল কিছু রান কম করেছে তারা। কিন্তু পরে দেখা গেল এই রানই জয়ের জন্য যথেষ্ট।

tag ট্যাগ: #এমন হার