calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / ৩৭ হাজার লিটার তেল জব্দ ব্যবসায়ীর বাড়ি থেকে , ৪০ হাজার টাকা জরিমানা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৩৭ হাজার লিটার তেল জব্দ ব্যবসায়ীর বাড়ি থেকে , ৪০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে মজুত করে রাখা বাড়ির মাটির নিচের গুদাম থেকে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব। ১৯ এপ্রিল সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬ • সকাল ১০:৫০
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট করেছে এমন খবরে র‌্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘরে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধ তেল মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেওয়া হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।